July 4, 2026, 12:55 am

প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, July 3, 2026
  • 13 জন দেখেছে

বগুড়ার (শিবগঞ্জ) প্রতিনিধি:: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকারের লক্ষ্য হলো সমাজের প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা। অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সমতল অঞ্চলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান সমৃদ্ধ করার লক্ষ্যে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় শুক্রবার (৩ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ। মানবিক রাষ্ট্র গঠনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিএনপি সরকারের অন্যতম অঙ্গীকার। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় প্রতিমন্ত্রী ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন। এরপর তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর