May 15, 2026, 4:10 am

ছেলে-মেয়েদের সমান টাকার পুরস্কার দেবে আইসিসি

Reporter Name
  • আপডেট Thursday, July 13, 2023
  • 149 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক  :: এখন থেকে ছেলে-মেয়ে ক্রিকেটারদের সমান টাকার পুরস্কার দেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বাৎসরিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় নিশ্চিত করা হয়, ২০৩০ সালের আইসিসি সম প্রাইজমানির প্রতিশ্রুতি পূরণ করেছে। এখন থেকে আইসিসির ইভেন্টে পুরুষ ও নারী দল সমান প্রাইজমানি পাবে।

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই ব্যাপারে বলেছেন, ‘এটা আমাদের খেলার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত, এবং আমি উচ্ছ্বসিত যে, আইসিসির বৈশ্বিক ইভেন্টে অংশ নেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের সমানভাবে পুরস্কৃত করা হবে।’

তিনি আরও বলেছেন, ‘২০১৭ সাল থেকে একটি নির্দিষ্ট প্রাইজমানির লক্ষ্যে পৌঁছাতে আমরা প্রতি বছর নারী ইভেন্টে প্রাইজমানি বাড়িয়েছি এবং এখন আমরা এখানে। নারী বিশ্বকাপজয়ীরাও পুরুষ বিশ্বকাপজয়ীদের সমান প্রাইজ মানি পাবে। টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ক্ষেত্রেও এমনটা হবে।’ ২০২০ ও ২০২৩ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পেয়েছে ৫ লাখ ডলার, যা ছিল ২০১৮ বিশ্বকাপে দেওয়া প্রাইজমানির পাঁচ গুণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর