October 13, 2026, 7:34 am

ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, June 28, 2026
  • 134 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (২৭ জুন)  ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার পশ্চিম মানিকদিস্থ স্কুল ক্যাম্পাসের পাশে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় অনুষ্ঠানের ঊদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হাশেম। ঢাকা কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাবি’র সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আশরাফ কামালের সভাপতিত্বে সন্ধ্যায় বর্ষাবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী, জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস. এম শামসুল হুদা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক জোট ও প্রধান বার্তা সম্পাদক, দৈনিক দেশের পত্র, আইয়ুব রানা সম্পাদক, অর্ধ সাপ্তাহিক সুবাণী, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পূর্বাভাস, মোহাম্মদ মিজানুর রহমান ভূইঁয়া অধ্যক্ষ, সালিমুননেসা একাডেমী।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ঢাকা কেয়ার স্কুল ও শিক্ষাবিদ আশরাফ কামালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, ওস্তাদ মনসুর আলী, সঞ্জিত কুমার রায়, ভাবনা বিথী, চন্দ্রপীঠ ব্যান্ডদলের ওমর ফোরকান রাসেল, ওয়ারেন্ট অফিসার (অব:) আব্দুল হালিম প্রমুখ। বর্ষপূর্তি অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, স্কুলের অধ্যক্ষ বিমল চন্দ্র সাহা ও শিক্ষকগণ। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে সারাদিনের অনুষ্ঠানসমুহ প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও কৃতিত্বের পুরস্কার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর