May 31, 2026, 7:40 pm

রাজপথে থাকার প্রতিশ্রুতি লেবার পার্টির

Reporter Name
  • আপডেট Wednesday, July 12, 2023
  • 222 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা দাবিতে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। আজ বুধবার (১২ জুলাই) বিকালে ৮৫/১ নয়া পল্টন কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সাংবাদ সম্মেলনে একদফা আন্দোলনের কর্মসূচি জানানোর সময় তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুই, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকা মহানগরীতে পদযাত্রা করবে লেবার পার্টি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর