May 25, 2026, 11:57 pm

ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগের আবদুছ ছাত্তারকে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী

Reporter Name
  • আপডেট Tuesday, July 11, 2023
  • 119 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা জনমত বাড়ানোর জন্যে ইতিমধ্যে মাঠে কাজ করতে দেখা যায়।এরই অংশ হিসেবে১৫৩,ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জের নির্বাচনী আসন থেকে বিগত সময়ে দু’বার ব্যাপক জনসমর্থনে এমপি নির্বাচিত হয়েছিলেন জননেতা আবদুছ ছাত্তার। তিনি এমপি নির্বাচিত হয়ে সে সময়ে এলাকায় স্কুল,কলেজ,মাদরাসা,মক্তব,মসজিদ,খানকা শরীফ সহ ধর্মীয় প্রতিষ্টানের,এছাড়াও রাস্তা-ঘাট, ব্রীজ কালবার্ট জনস্বার্থে নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজো এলাকাবাসী তার কথা স্বরণ করে।আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছাত্তার সাবেক এমপি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় কাজ করছে। সরকারের দৃশ্যমান উন্নয়ন জনগণের দ্বারপ্রান্তে পৌছে দিচ্ছে জননেতা আবদুছ ছাত্তার। ৮ জুলাই বিকালে তিনি উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার,মাইজবাগ বাজার ও হারুয়া বাজারে লোকদের নিয়ে গনসংযোগ করেন।

এছাড়াও তিনি কয়েকদিন পূর্বে তারুন্দিয়া বাজারে সাধারন লোকদের সাথে চা স্টলে বসে  কুশল বিনিময় করেন। এতে লোকজন খুশি হয়ে বলেন জননেতা আবদুছ ছাত্তার কে আমরা ঈশ্বরগঞ্জবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত এমপি হিসেবে দেখতে চাই।তিনি একজন ত্যাগী নেতা।  আবদুছ ছাত্তার বলেন আমি সকলের সহযোগীতা কামনা করছি।এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সাধারন লোকজন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর