May 20, 2026, 12:04 pm

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত

Reporter Name
  • আপডেট Tuesday, May 19, 2026
  • 6 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। সোমবার (১৮ মে) অনুষ্ঠিত সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় শেষে বর্তমান সভাপতি মিশা সওদাগর বিষয়টি জানিয়েছেন। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মিশা সওদাগর জানান, তিনি সবসময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেরি না করে দেশে ফিরে এসেছেন এবং নির্বাচন আয়োজন দ্রুত সম্পন্ন করার পক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, ‘মেয়াদ শেষ হয়েছে যে কারণে দেরি না করে দেশে চলে এসেছি। আমার কারণে নির্বাচনের তারিখ আটকে থাকুক তা চাইনি। গতকাল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’
জানা গেছে, আসন্ন নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অংশ নেবেন চিত্রনায়ক বাপ্পারাজ ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে থাকছেন শিবা শানু ও জয় চৌধুরী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর