June 2, 2026, 4:08 am

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, July 11, 2023
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: কক্সবাজারের টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাত ৩টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়ন কুরাবুইজ্জ্যা পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি, ছোরা, রাম দা, কিরিচ ও লোহার রড জব্দ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে-টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জালিয়া পাড়ার মৃত মো. আলীর ছেলে আকতার হোসেন (৪০), ৯ নম্বর ওয়ার্ড খানকার ডেইলের মৃত হাজী আমীর হামজার ছেলে মো. ইউনুছ (৫৮) ও চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড তরচঘাট পশ্চিম বাটাখালীর নবাব মিয়ার ছেলে মো. সোহেল (২৩)।

ওসি বলেন, টেকনাফের সাবরাং ইউপিস্থ কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। সোমবার দিনগত রাত ৩টার দিকে টেকনাফ থানার পুলিশের দুটি টিম অভিযানে অংশ নেয়। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তিন ডাকাত টমটম (ইজিবাইক) যোগে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে টেকনাফ, রামু ও ফেনী সদর থানায় একাধিক মামলা আছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর