April 30, 2026, 7:51 pm

জুলাই হত্যাকাণ্ডের দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

Reporter Name
  • আপডেট Thursday, April 30, 2026
  • 17 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জুলাই হত্যাকাণ্ডের সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আদালত সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার এই দুই মামলায় জামিন পেলেও আইভীর বিরুদ্ধে থাকা আরও ৫টি মামলার ভাগ্য ঝুলে আছে। ওই ৫ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে আগামী রোববার (৪ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দেবেন।
গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পাঁচ মামলায় জামিন দেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন দেওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়।
এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিয়োগ) মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে সংশ্লিষ্ট থানা–পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর