April 28, 2026, 6:30 pm

গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এম এ. মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • আপডেট Tuesday, April 28, 2026
  • 18 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, সাবেক প্রতিমন্ত্রী, গাজীপুরের মাটি ও মানুষের নেতা এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির পিতা মরহুম অধ্যাপক এম এ মান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ| ২০২২ সালের ২৮ এপ্রিল তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন| আজকের এ দিনে শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করতে নেয়া হয়েছে নানা কর্মসুচী|
অধ্যাপক এম. এ. মান্নান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়েন| একের পর এক মিথ্যা ও রাজনৈতিক হয়রানীমূলক মামলায় গ্রেফতার ও কারাবাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন| তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিৎিসাধীন ছিলেন| তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন| তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে|
জন্ম ও শিক্ষাজীবন: ১৯৫০ সালের ৭ এপ্রিল গাজীপুর জেলা সদরের দক্ষিণ সালনায় তিনি জন্মগ্রহণ করেন| তার পিতার নাম কছিম উদ্দিন আকন| তিনি সালনা প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে জয়দেবপুর রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন| পরে ময়মনসিংহ মুসলিম হাই স্কুল থেকে সপ্তম ও অষ্টম শ্রেণি পাস করেন| পরে ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হন ও সেখান থেকে এসএসসি পাস করেন| এরপর
তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাস করেন| কলেজ জীবনের শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়নে এমএসসিতে ভর্তি হন| পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে টঙ্গী কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু|
কর্মজীবন: টঙ্গী কলেজে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে এম.এ.মান্নান কর্মজীবন শুরু করেন| শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করেন| টঙ্গী কলেজ ছেড়ে পরে তিনি গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজে অধ্যাপক হিসাবে যোগদান করেন|
রাজনৈতিক জীবন: অধ্যাপক এম এ মান্নান ১৯৭৮ সালে অধ্যাপনা থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে (জাগদল) যোগ দিয়ে রাজনৈতিক জীবনে পদার্পন করেন| এই জাগদলই ১৯৭৮ সালের ১ সেপ্টে¤^র জাতীয়তাবাদী দল (বিএনপি) হিসেবে আত্মপ্রকাশ করে|
দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এম.এ.মান্নান তিনি দলের সদস্য থেকে শুরু করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন| তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন| বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন|
অধ্যাপক মান্নান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে দলীয়ভাবে সালনা গ্রাম সরকার প্রধানের দায়িত্ব পান তিনি| পরে জাতীয় গ্রাম সরকারের কেন্দ্রীয় সদস্য সচিবেরও দায়িত্বে ছিলেন| তবে, অধ্যাপক মান্নানের ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে রাজনৈতিক উত্থান শুরু| অধ্যাপক মান্নান প্রথম ১৯৮৪ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কাউলতিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন| পরে আরও পরপর চার বার তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচন করে বিজয়ী হন|
অধ্যাপক মান্নান ১৯৯১ সালের সংসদ নির্বাচনে গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন| সেই নির্বাচনে এম এ মান্নান দেশের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সংসদ সদস্য হিসাবে বিজয়ী হওয়ার পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাকে তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করেন| পরে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন| পরে ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন|
২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত হলে, তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচনে ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদš^ন্ধীতা করেন| তিনি মেয়র প্রার্থী হিসেবে টেলিভিশন প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেন| পরে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন| তাকে নাশকতা, গাড়িপোড়ানোসহ প্রায় ৩০টি মিথ্যা মামলার আসামী করে গ্রেফতার ও নানাভাবে হয়রানী করা হয়| ২০১৫ সালে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়| তিনি সিটি মেয়রের ৫ বছর মেয়াদকালে ২৮ মাস কারাগারে বিনাদোষে কারাগারে ছিলেন| মেয়র থাকাকালীন মিথ্যা মামলার কারণে তিনি তিনবার বরখাস্ত হয়েছিলেন|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর