July 24, 2026, 12:28 pm

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ৪৭ শিশু ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধি ::
  • আপডেট Sunday, April 26, 2026
  • 105 জন দেখেছে

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে ভর্তি হওয়া শিশুদের পাশাপাশি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ জন শিশু। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ৭৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক রোগী আসা শুরু হলেও মার্চের মাঝামাঝি সময় থেকে সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। গত ১৭ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত হাসপাতালে মোট ৭৯৫ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০২ জন। তবে এ সময়ে ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং কাউকে অন্যত্র স্থানান্তর করার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর চাপ সামলাতে হাসপাতালটিতে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনটি বিশেষ মেডিকেল টিম দায়িত্ব পালন করছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, নতুন করে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসা চলছে এবং বর্তমানে ভর্তি রোগীদের যথাযথ সেবা দিতে চিকিৎসক দল নিরলসভাবে কাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর