April 25, 2026, 10:36 pm

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, April 25, 2026
  • 5 জন দেখেছে

দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের বীরগঞ্জে অসহায় ও গরিব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের নিজ কার্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-এর আওতায় উপজেলার ৮০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। প্রতিটি সুবিধাভোগীকে ২টি করে ছাগল, ৫০কেজি করে ছাগলের খাদ্য, ৫টি করে মাদুর,২টি টিন এবং ৪টি করে পিলার প্রদান করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সহায়তা তাদের আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. নোমান আলী এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এস এম সাইফ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর