April 25, 2026, 7:56 pm

টঙ্গীতে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি থানায় অভিযোগ!

Reporter Name
  • আপডেট Saturday, April 25, 2026
  • 19 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগর বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে| এ ঘটনায় পাপ্পু সরকার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন|
জানা যায়, রাকিব উদ্দিন সরকার পাপ্পুর পরিচয় দিয়ে ‘আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকের কাছে পৃথক দুটি ন¤^র থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে| দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে চাঁদাবাজরা অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করে|
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদাবাজ চক্রের দুই ব্যক্তি পৃথক দুটি মোবাইল ন¤^র থেকে আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক পরিচালকের কাছে ফোন করেন| তারা বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন| চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন| ভুক্তভোগী পরিচালক বিষয়টি পাপ্পু সরকারকে জানালে তিনি বাদী হয়ে শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন|
এ বিষয়ে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, মহানগর বিএনপির কমিটি গঠনের সময় এলে ওই চক্রটি আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমার নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে| এর আগেও এই চক্রটি আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে| এ ঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি|
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে| তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর