May 31, 2026, 9:06 am

মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে বাসের ধাক্কা, নিহত ২

Reporter Name
  • আপডেট Thursday, April 23, 2026
  • 41 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফুটওভার ব্রিজে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ বলছে, নিহত দুজনই সিটি করপোরেশনের শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাসে তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তি উঠতে চাইলে চালক ও বাসের হেলপার বাধা দেয়। হাতাহাতির একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে আগে থেকে কাজ করা সিটি করপোরেশনের দুই শ্রমিক বাসের ধাক্কায় প্রাণ হারান। বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বাস দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নিয়েছে এবং বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর