April 22, 2026, 8:22 pm

বিদায় অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা, শ্রীপুরে বিএনপির ৬ জন বহিষ্কৃত

Reporter Name
  • আপডেট Wednesday, April 22, 2026
  • 15 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছয়জন নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি বিদায় অনুষ্ঠানে অভিযুক্তরা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করেন এবং শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।
প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— মো. সারোয়ার আউয়াল (সাবেক সাধারণ সম্পাদক), আ. মান্নান মাস্টার (সাবেক সাংগঠনিক সম্পাদক), মো. হাসমত আলী হাসু (সাবেক যুগ্ম সম্পাদক), মো. আরমান আলী (সদস্য), মো. মাহবুব আলম (সদস্য) ও মো. রফিকুল ইসলাম (সদস্য)।
শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল (আজাদ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের ২ নম্বর গাজীপুর ইউনিয়নের সব পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল (আজাদ) বলেন, ‘অভিযোগগুলো তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর