October 3, 2026, 12:19 pm

গাজীপুরের ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল

Reporter Name
  • আপডেট Tuesday, April 21, 2026
  • 127 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নামাবাজার থেকে ধনঞ্জয়খালী প্রাইমারি স্কুল পর্যন্ত নবনির্মিত সড়কের রিটেইনিং ওয়ালসহ অন্তত ৫০ মিটার ধসে যাওয়ার বিষয়ে গঠিত অধিকতর তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নিকট আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আকনুর রহমানের নেতৃত্বে গঠিত ৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মুহাম্মদ হাফিজুল্লাহ্ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কবিরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তানভীর সিদ্দিক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ডিজাইন ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুল ওহাব খান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম।
তদন্তকালে কমিটি প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করে কাজের গুণগত মান যাচাই করেছে। প্রতিবেদনে ঘটনার পেছনের কারণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়বদ্ধতা বিষয়ে বিস্তারিত মতামত দেওয়া হয়েছে। এ ছাড়া জনস্বার্থে ধসে যাওয়া রাস্তাটি দ্রুত সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করার বিষয়ে প্রয়োজনীয় সুপারিশমালাও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর