April 20, 2026, 10:27 pm

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির বাদশা

Reporter Name
  • আপডেট Thursday, April 9, 2026
  • 13 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। ১৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। ফুলকপি প্রতীকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল-আমিন পেয়েছেন ৪১২ভোট। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম ফলাফলের বিষয়‌টি নিশ্চিত করেছেন।
বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে, ভোট দিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ২৯৯ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৩৪ ভোট। সেই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন। পরে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর