April 21, 2026, 12:22 am

সরকারি দল নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে: নাহিদ ইসলাম

Reporter Name
  • আপডেট Saturday, March 28, 2026
  • 21 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদ অধিবেশনে গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু সরকারি দল যারা আছে তারা গণরায় মানছে না। তারা নিজেদের মতো সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে। তাদের পক্ষে গেলে সংবিধানে পক্ষে আছে তাদের বিপক্ষে গেলে সংবিধানের পক্ষে নেই। আমরা এ দ্বিচারিতা বিগত আওয়ামী লীগ আমলে দেখেছি। আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টি প্রথম সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন শহরের চাষাঢ়া এলাকার ডাকবাংলোয় এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ একইভাবে সংসদকে উপেক্ষা করে সংবিধানকে দলীয়করণ করেছে। সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করেছে। একই প্রবণতা বর্তমান সরকারি দলের মধ্যে দেখছি। এই প্রবণতা যদি চলমান থাকে জনগণ তাদের রায় বাস্তবায়নের জন্য আবারও রাজপথে জানান দেবে। সেজন্য এনসিপিকে প্রস্তুত থাকতে হবে। রাজপথ থেকে সংসদে গিয়ে আমরা রাজপথ ভুলে যাবো না।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, নারাণগঞ্জে চাঁদাবাজি সন্ত্রাসীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে করতে পারে সাধারণ মানুষের নিরাপত্তায় আইনশৃঙ্খলায় সহযোগিতা করতে হবে। নারায়ণগঞ্জে যেন কোনো ধরনের ফ্যাসিস্টদের পুনর্বাসন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর