October 3, 2026, 10:03 am

টঙ্গীতে ছিনতাইয়ের সরঞ্জাম-মাদকসহ ১১ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Saturday, March 28, 2026
  • 135 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::  জিএমপির টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সিএনজি ও মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) টঙ্গী আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া বলেন, ‘টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের দখল থেকে ১ টি সুইচ গিয়ার, একটি চাকু ও একটি সিএনজি এবং ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।’
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, ‘আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর