April 21, 2026, 10:11 am

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

Reporter Name
  • আপডেট Tuesday, March 17, 2026
  • 44 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।
মেজর মো. তছিব মাহমুদ অভির নেতৃত্বে রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৮ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম ও সিটিটিসির কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটে বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত সব ধরনের ইকুইপমেন্ট সম্পর্কেও দেওয়া হয়। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর