April 21, 2026, 12:24 am

জিয়া পরিবারের ত্যাগ ও অবদান দেশের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা : এমপি রনি

Reporter Name
  • আপডেট Tuesday, March 3, 2026
  • 46 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনের সংসদ সদস্য (এমপি) এম মনজুরুল করিম রনি বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন। জিয়া পরিবারের এই ত্যাগ ও অবদান দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে।’
সোমবার (২ ফেব্রুয়ারি) টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
এসময় শওকত হোসেন সরকার বলেন, ‘গাজীপুরকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সুপেয় পানির সরবরাহ জোরদারে কাজ চলছে। নাগরিক সুবিধা বাড়াতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পরিজাদা মো: নোয়াব আলী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর