July 23, 2026, 11:15 am

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকেই আশার আলো দেখছেন ফারুক

Reporter Name
  • আপডেট Monday, February 23, 2026
  • 135 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পার হতে না হতেই দেশের ক্রীড়াঙ্গনের অচলায়তন ভাঙতে সক্রিয় হয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে দেশের সব ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন তিনি। দেশের ক্রীড়া কাঠামো সংস্কার এবং মাঠ সংকট দূর করাই ছিল এই সভার মূল লক্ষ্য। এই গুরুত্বপূর্ণ সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক আহমেদ এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
সভা শেষে ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ছিল। উনি নিজে একজন খেলোয়াড় হওয়ায় খেলার মাঠের বাস্তবতাগুলো ভালো বোঝেন।’
বিসিবি সহ-সভাপতি আরও জানান যে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে একজন ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যেন দেশের ক্রীড়া খাতের প্রতিটি বিষয় খতিয়ে দেখা হয়। সরকার চায় খেলোয়াড়রা যেন গঠনমূলক কাজের পাশাপাশি উপযুক্ত পারিশ্রমিক ও সম্মান পায়।
সভায় প্রতিমন্ত্রী তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাঠের অভাব দূর করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া শিক্ষা কারিকুলামে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা এবং ক্রীড়া শিক্ষকদের মানোন্নয়ন নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী প্রতিটি ফেডারেশনের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার জন্য নোট নিয়েছেন।
বিসিবি কর্তা ফারুক আহমেদ সব ফেডারেশনের সঙ্গে একযোগে বৈঠকের বদলে ছোট ছোট গ্রুপে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তার মতে, ৪-৫টি ফেডারেশন নিয়ে আলাদাভাবে বসলে সমস্যাগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা ও সমাধান করা সম্ভব হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর