শামীমা খানম :: প্রশাসনের নাকের ডগায় জাকিরের চাঁদাবাজির সাম্রাজ্য! রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে ভেরিবাধের দু’পাশে অবৈধভাবে দোকান বসিয়ে চাঁদাবাজি করে যাচ্ছেন জাকির হোসেন নামে ব্যক্তি। আব্দুল্লাহপুর ভেরিবাধ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান বসিয়ে সেখান থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদাবাজি করে আসছে জাকির নামে এ চাঁদাবাজ। ভেরিবাধ এলাকায় যে কেউ দোকান বসাতে আসেন তাকেই চাঁদা দিতে হয় এই জাকির কে। অনেক দরিদ্র মানুষ কিছু টাকা আয়ের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র দোকান নিয়ে আব্দুল্লাহপুর ভেরিবাধের আশেপাশে বসেন। কিন্তু জাকির এতটাই বেপরোয়া যে তাদের সেখান থেকে মেরে উঠিয়ে দেন। জাকিরের রয়েছে সন্ত্রাসী বাহিনী। জাকিরের কথা না শুনলেই ক্ষুদ্র ব্যবসায়ী উপর নেমে আসে নির্যাতন আর ভয়ভীতি প্রর্দশন। জাকিরের নির্যাতন আর ভয়ভীতির শিকার অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের অভিযোগ, জাকিরের কথা না মানলে দোকান বসানো যায় না। জাকির এসে দোকানের মালামাল ফেলে দেয়। জাকিরের ভয়ে অনেকে কথা বলতে রাজি হয় না। প্রশ্ন হল প্রশাসনের নাকের ডগায় চাঁদাবাজি করা জাকিরের খুটির জোর কোথায়? কেন জাকিরের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি? সকল অভিযোগের বিষয়ে জাকিরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দেখেন আমি অল্প কিছু টাকা এখান থেকে নিয়ে থাকি। সবকিছু ম্যানেজ করে আমি চলি। পুলিশকেও টাকা দিতে হয় আমার। তবে মারধর আর ভয়ভীতি কথা অস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর বা ভয়ভীতি দেখাই না। যারা এসব কথা বলছে তারা মিথ্যা কথা বলছে।