April 21, 2026, 3:47 am

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে বগুড়ার ৬ এমপি

Reporter Name
  • আপডেট Monday, February 16, 2026
  • 69 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বগুড়া জেলা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে জেলা থেকে নির্বাচিত ছয়জন এমপি একসাথে কবর জিয়ারত করেন।
এ সময় তারা শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সামগ্রিক কল্যাণ কামনা করেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে সংসদ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের (সোনাতলা-সারিয়াকান্দী) কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনের (শিবগঞ্জ) মীর শাহে আলম, বগুড়া-৩ আসনের (আদমদিঘি-দুপচাঁচিয়া) আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনের (কাহালু-নন্দীগ্রাম) মোশাররফ হোসেন, বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ আসনের (গাবতলী-শাজাহানপুর) মোরশেদ মিল্টন। নবনির্বাচিত এমপিদের সঙ্গে এলাকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বগুড়া জেলার ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর