April 21, 2026, 3:50 am

ব্যানার-ফেস্টুন অপসারণের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি রনি

Reporter Name
  • আপডেট Saturday, February 14, 2026
  • 105 জন দেখেছে

শারমিন খানম :: গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হওয়ার প্রথম দিনেই শহর পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর তিনি জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় নিজ হাতে ব্যানার ও ফেস্টুন অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা করেন।
এর আগে তিনি গাজীপুর কেন্দ্রীয় মসজিদে সাধারণ মুসল্লিদের সঙ্গে বারান্দায় বসে জুমার নামাজ আদায় করেন। বিশেষ কোনো প্রটোকল না নিয়ে সাধারণ কাতারে বসে নামাজ আদায় এবং মিম্বারে বক্তব্য না দেওয়ার বিষয়টি উপস্থিত মুসল্লিদের নজর কেড়েছে। সংসদ সদস্য হিসেবে তাঁর এমন সাদাসিধে আচরণকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
উল্লেখ্য, গাজীপুর-২ আসনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আলী নাসের খানকে ৪৭ হাজার ৬৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। কাকতালীয়ভাবে নির্বাচনের ফল ঘোষণার দিনটি ছিল তাঁর ৪৩তম জন্মদিন। ফল প্রকাশের পর নেতাকর্মীরা কেক কেটে তাঁকে শুভেচ্ছা জানান।
উপস্থিত সাংবাদিকদের রনি বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সবার প্রতি আমি কৃতজ্ঞ। আজ থেকে আমি সবার সেবক হিসেবে কাজ করার দায়িত্ব নিলাম। তিনি তাঁর মরহুম পিতার আদর্শ ধারণ করে জনকল্যাণে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার যানজট, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দ্রুততম সময়ের মধ্যে পুরো নির্বাচনী এলাকা ব্যানার ও ফেস্টুনমুক্ত করে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর