July 5, 2026, 8:28 pm

গাজীপুরে বাবার ইতিহাস গড়তে চান মান্নানপুত্র রনি

Reporter Name
  • আপডেট Sunday, February 8, 2026
  • 142 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুরে বাবার ন্যায় আবার ইতিহাস গড়তে চাচ্ছেন প্রয়াত সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি গণমিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশে বলেন, ইনশাল্লাহ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে ১২ তারিখ। সেদিন আমরা এক সঙ্গে বিজয় মিছিল করব। বাংলাদেশে এই গাজীপুর-২ আসন ইনশাল্লাহ আবারও ইতিহাস গড়তে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের নেতা যে উপদেশ দিয়েছেন ওই উপদেশ মতো ১২ ফেব্রুয়ারি সকালে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন, নিজেরা ধানের শীষে ভোট দেবেন এবং এলাকার সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য সহায়তা করবেন। ইনশাল্লাহ, বাংলাদেশের সর্বোচ্চ ভোট নিয়ে আমরা আমাদের নেতাকে গাজীপুর-২ আসনটি উপহার দেব। এর আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে ভাওয়াল রাজবাড়ি মাঠে এসে একত্রিত হয়। পরে একটি বিশাল মিছিল নিয়ে জয়দেবপুর বাজার-বাসস্ট্যান্ড শিববাড়ী হয়ে বিআরটি বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা আব্দুস সালাম, মেহেদী হাসান এলিস, আকম মোফাজ্জল হোসেন, কাউন্সিলার হাসান আজমল ভূইয়া, হান্নান মিয়া হান্নু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, রোকনুজ্জামান উজ্জল, মাহবুর আলম মোল্লা, শফিকুল আলম মিলু, মনির হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর