June 1, 2026, 1:07 am

মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ: কায়কোবাদ

Reporter Name
  • আপডেট Friday, February 6, 2026
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গত ১৭ বছরে আমাদের তরুণদের একটা অংশকে বিপথে নিয়ে গেছে আওয়ামী লীগ। গ্রামে মাদকের সয়লাভ করেছে। তরুণদের বাঁচাতে মাদক দূর করতে হবে। অনেক শিক্ষিত তরুণরা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে কুটির শিল্পের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ।
বিএনপির ভাইস চেয়ারম্যান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শুক্রবার বিকেলে মুরাদনগরের পূর্বধৈইর পশ্চিমের নবীয়াবাদ, খৈয়াখালী, হাটাস এবং পূর্বধৈইর পূর্বের হিরাপুর, কুরবানপুর,টনকী ইউনিয়নের বাইরা কেন্দ্র আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ক্ষমতায় আসলে অবহেলিত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান মহিলাদের সম্মানার্থে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ডের পরিকল্পনা রেখেছেন।
বিভিন্ন ইউনিয়নের পৃথক পৃথক পথ সভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা,উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর