June 1, 2026, 2:20 am

নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই হবে না : কায়কোবাদ

Reporter Name
  • আপডেট Thursday, February 5, 2026
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে। এখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজদের ঠাঁই হবে না। মানুষের ওপর জুলুম করার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। আমরা যদি একই কাজ করি, তাহলে আমাদের পরিণতি তাই হবে। আগে থেকেই আমাদের সংশোধন হতে হবে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আল্লাহ আমাকে আপনাদের ভোটে ৫ বার এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। আওয়ামী লীগের এত ষড়যন্ত্রের পরে দেশে আনছে, নির্বাচন করার সুযোগ করে দিছে। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কোরবানি করে দেই তবুও ঋণ শোধ হবে না।
তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন- আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি আপনারা আগে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।
পথসভায় নারী-পুরুষ ও তরুণদের উপস্থিতিতে দাদাভাই দাদাভাই, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া ও আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর