ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহার নিয়ে স্হানীয় সাংবাদিক গনের সাথে মতবিনিময় করলেন ১৫৩, ময়মনসিংহ -৮ ঈশ্বরগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত সংসদ প্রার্থী ও অত্র আসনের সাবেক সংসদ ফখরুল ইমাম।বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী বেলা ১২ ঘটিকায় তার নিজ বাসভবনে এ মতবিনিময় করেন।এসময় তিনি বেকার যুবদের কর্মসংস্থান, স্ব্যাস্হ্য সেবার সম্প্রসারণ, শিল্প ও অর্থনৈতিক অগ্রসাধন, প্রাদেশিক ব্যবস্হা বাস্তবায়ন সহ নির্বাচনী ইশতেহারে বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়াও জাতীয় পার্টির নয় বছরের শাসন আমলের সাফল্য তুলে ধরেন। পাশাপাশি অত্র আসনের সংসদ সদস্য থাকাকালিন সময়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন এবং উপজেলার অর্থনৈতিক অঞ্চল সহ অসমাপ্ত কাজগুলো করার প্রতিশ্রুতি দেন।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ এ ছাড়াও জাতীয় পার্টির জেলা আহব্বায়ক ও মুক্তাগাছার সাবেক সংসদ সালাহউদ্দিন মুক্তি, জাতীয় পার্টির ঈশ্বরগঞ্জ শাখার সহ-সভাপতি আব্দুল মোতালিব ভূইয়া,আবদুল মতিন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।