October 3, 2026, 10:01 am

ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপির মাজেদ বাবু’র মতবিনিময়

Reporter Name
  • আপডেট Tuesday, February 3, 2026
  • 361 জন দেখেছে
মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারনার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন ঈশ্বরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপি মনোনীত প্রার্থীর নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ঈশ্বরগঞ্জ আসনের ধানের শীষের মনোনিত প্রার্থী ও  উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম টিমের প্রধান আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হলুদ বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে লুৎফুল্লাহেল মাজেদ বাবু আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা সহ সকলকে ভোট কেন্দ্রে গিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বিএনপি কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর