October 3, 2026, 7:45 am

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ এক যুবক গ্রেফ্তার

Reporter Name
  • আপডেট Monday, February 2, 2026
  • 196 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে জিএমপির গোয়েন্দা বিভাগ ডিবির বিশেষ অভিযানে একটি রিভলবারসহ ইজাজুল ইসলাম (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার জিএমপির মিডিয়া বিভাগ এই তথ্য জানায়। গ্রেফতারকৃত ইজাজুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর মাজুখান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টঙ্গীর মধ্য আরিচপুর গার্ল্স স্কুল সংলগ্ন মাদবরবাড়ী রোডের মমতাজ ভ্যারাইটিস স্টোরের সামনে পাকা রাস্তার থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত আনুষ্ঠানিকতা শেষে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর