স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর মহানগর জিয়া পরিষদ ও বিএনপি সমর্থিত আইনজীবী সমিতির আইনজীবীদের পক্ষ থেকে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নান শাহর পক্ষে ব্যাপক প্রচারণা, গণসংযোগ ও ভোট প্রার্থনা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) কাপাসিয়ার কামারগাঁও বাজার এলাকা ও খিরাটি বাজারে এ কর্মসূচির মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হয়। গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম, গাজীপুর সদর মেট্রো থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান বাবুল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান তারেক মোল্লা, অ্যাডভোকেট মীর সেলিম, অ্যাডভোকেট আবুল হাসনাত রুবেল, অ্যাডভোকেট মিতু, অ্যাডভোকেট আবু তাহের নয়ন, অ্যাডভোকেট উম্মে কুলসুম, অ্যাডভোকেট আলমাস উদ্দিন মোল্লা, অ্যাডভোকেট কাশ্মীরি, অ্যাডভোকেট সেলিনা, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জাকারিয়া জাহিরসহ জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচির সময় নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রিয়াজুল হান্নান শাহকে বিজয়ী করার জন্য ভোট প্রার্থনা করেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশের চলমান সংকট উত্তরণে একটি বাস্তবসম্মত রোডম্যাপ। এই কর্মসূচির মাধ্যমে ফ্যামিলি কার্ড চালু করে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড চালুর প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
তারা আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলই জনগণের আস্থার প্রতীক। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান নেতারা।