July 9, 2026, 1:55 pm

সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, June 21, 2023
  • 151 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে গণভবনে কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য বলেন।  প্রধানমন্ত্রী বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। কারও কাছে এ দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতা থাকতে পারতাম। এখন যদি বলি সেন্টমার্টিন দ্বীপ কারও কাছে লিজ দেবো তাহলে ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই। আমার দ্বারা এটা হবে না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেবো না।

প্রধানমন্ত্রী বলেন, তারা এ গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। এখন তারা দেশ বিক্রি করবে। তারা নাকি সেন্টমার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে আসতে চায়। তিনি বলেন, নির্বাচনের সময় প্রার্থীর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা আমরা বিবেচনা করি। আমাদের নারীরা যদি ভালো কাজ করে, আমরা কিন্তু নারীদের দিয়ে থাকে। আমাদের সংবিধানে বলা আছে যে একজন নির্বাচিত সরকার প্রধান আরেকজন নির্বাচিত সরকার প্রধান ধারায় প্রতিস্থাপিত হবে। এটা যেমন উচ্চ আদালতের রায়ে আছে এটা আবার আমাদের সংবিধানে আছে।

সরকার প্রধান বলেন, বিরোধীদলগুলো এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছে। অথচ একসময় খালেদা জিয়ার উক্তি ছিল, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তারা নিজেরাই এ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। এ পদ্ধতি তারাই নষ্ট করেছিল এবং তারা এটা বাদ দিয়েছিল। তারাই রাখেনি, এখন তারাই ফেরত চাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর