May 30, 2026, 2:31 pm

সিলেটে প্রতিটি কেন্দ্র কঠোর অবস্থানে থাকবে পুলিশ

Reporter Name
  • আপডেট Tuesday, June 20, 2023
  • 141 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরিফ বলেছেন, ‘প্রতিটি ভোটকেন্দ্র কঠোর অবস্থানে থাকবে পুলিশ। কেউ কোনও বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সেই সঙ্গে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বিঘ্নে আপনারা (ভোটার) ভোট দিতে আসুন। আপনাদের নিরাপত্তায় থাকবে পুলিশ। এ জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন করতে নগরীতে কাজ করছে প্রায় দুই হাজার ৬০০ পুলিশ সদস্য। মাঠে রয়েছেন ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪২ ওয়ার্ডে ৪২ নির্বাহী ম্যাজিস্ট্রেট।’

মঙ্গলবার (২০ জুন) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইলিয়াস শরিফ বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন পুলিশ পরিদর্শক, একজন এসআই ও পাঁচ জন পুলিশ সদস্য এবং কম ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে একজন পুলিশ পরিদর্শক, একজন এসআই ও চার জন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। আনসার সদস্যসহ মোট ১৪ জন কেন্দ্রের দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন উপলক্ষে প্রতিটি সাধারণ ওয়ার্ডে একটি করে পুলিশের ৪২টি মোবাইল টিম, প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে ১৪টি স্ট্রাইকিং টিম এবং প্রতি থানায় একটি করে ছয়টি করে ছয়টি রিজার্ভ স্ট্রাইকিং টিম থাকবে। পাশাপাশি থাকবে দুটি ওয়ার্ডে একটি করে র‍্যাবের মোট ২২টি ও পাঁচটি ওয়ার্ডে এক প্লাটুন করে মোট ১০ প্লাটুন বিজিবির টহল।’

উল্লেখ্য, বুধবার (২১ জুন) ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের ৪২ ওয়ার্ডে এই সিটিতে এবার পঞ্চমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। সিলেটের আট মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে জানিয়েছেন ভোটাররা। ১৯০টি ভোট কেন্দ্রের বাইরে থাকবে দুটি করে সিসি ক্যামেরা। ক্যামেরা থাকছে ১৩৬৭টি ভোট কক্ষেও। সব মিলিয়ে মোট সিসি ক্যামেরা থাকছে ১৭৪৭টি। এসব তদারকি করা হবে ইসির প্রধান কার্যালয় থেকে।

এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর