কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি :: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে দেবিদ্বার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারনুর রশিদের নেতৃত্বে ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর কমিটির সদস্যরা তদন্ত শুরু করে। তদন্তে তারা দুর্নীতির প্রমাণ পান। পরে তদন্ত প্রতিবেদনটি কুমিল্লা শিক্ষাবোর্ডে পাঠানো হলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটির সভাপতিকে অনুরোধ করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর ২০২৫ অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রধান শিক্ষককে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্তের প্রেক্ষিতে প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে কতপিয় উচ্ছৃঙ্খল ব্যক্তিবর্গ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সাধারণ শিক্ষক ও কর্মচারীদেরকে হেনস্থা করে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটির সভাপতি গত ১৪/১২/২০২৫ দেবিদ্বার থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি তার নজরে আছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।