June 4, 2026, 2:43 am

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

Reporter Name
  • আপডেট Wednesday, December 24, 2025
  • 130 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে শুধু নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। আজ বুধবার (২৪ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান। বিএনপি নেতা দুলুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম জানান, নাটোর থেকে এরই মধ্যে ৩০০ বাসে, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন পরিবহন এবং ট্রেনে শুধু নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। এ ছাড়া বুধবার রাত ১০টায় আরও একটি বিশেষ ট্রেনে অন্য নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।
এসব নেতাকর্মীর জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র ও খাবারের সব ব্যবস্থা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে করা হয়েছে বলেও তিনি জানান।
দীর্ঘদিন প্রবাসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখা ও তার কথা শোনার জন্য সারা দেশ থেকেই নেতাকর্মীরা এভাবেই ঢাকায় সমবেত হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর