July 28, 2026, 9:31 am

শীতার্তদের জন্য কম্বল বিতরণ করবে চসিক

Reporter Name
  • আপডেট Wednesday, December 24, 2025
  • 186 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শীতার্তদের সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) নগর ভবনের মেয়র অফিস কক্ষে এপিক হোল্ডিং লিমিটেড আনুষ্ঠানিকভাবে ৩ হাজার পিস শীতবস্ত্র হস্তান্তর করে এই উদ্যোগকে সমর্থন প্রদান করেছে। মেয়র এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতকালীন সময়ে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। বিত্তবান ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নগরবাসীর জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, একান্ত সচিব অভিষেক দাশ, এপিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান, হেড অব ব্র্যান্ড ও কমিউনিকেশন মোহাম্মদ সালাহউদ্দিন, হেড অব এইচআর ও অ্যাডমিন নুর মোহাম্মদ, এ কে এম সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর