July 23, 2026, 11:27 pm

তারেক রহমানের আগমন উপলক্ষে টঙ্গীতে যুবদলের আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেট Tuesday, December 23, 2025
  • 190 জন দেখেছে

শারমিন খানম:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গীতে এক আনন্দ মিছিল করেছে। গ্তকাল মঙ্গলবার দুপুরে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা যুবদলের আয়োজনে কাদেরিয়া স্কুলের সামনে থেকে ঢাকা ময়মনসিংহ-মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এসে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
মিছিলে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম,সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান রেজা,যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন ফারুক, নাজমুল হোসেন মন্ডল, শেখ মো সুমনসহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের আগমন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে প্রস্তুত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর