July 23, 2026, 1:08 pm

মাত্র ২০০ টাকায় দেখা যাবে বিপিএল, টিকিট পাবেন যেভাবে

Reporter Name
  • আপডেট Saturday, December 20, 2025
  • 235 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: সপ্তাহখানেক পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১২তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে আজ শনিবার (২০ ডিসেম্বর) বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি। এদিন বিকাল ৪টা থেকে টিকিট পাওয়া যাবে, সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। মাঠে বা ভেন্যুতে থাকছে না কোনো টিকিট কাউন্টার।
এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে দিনের দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সবচেয়ে কম মূল্যের টিকিট ২০০ টাকার, যা ধরা হয়েছে সিলেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির প্রতিটি আসনের জন্য।
এ ছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজের আপার জোন ৫০০ টাকা, ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনের টিকিট মূল্য ৬০০ টাকা ধরা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট জোনের প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর