নিজস্ব প্রতিবেদক:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক, তরুণ্যের অহংকার তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে আগমন উপলক্ষে টঙ্গীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনের নেতৃত্বে টঙ্গীর হোসেন মার্কেট থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে খাঁ-পাড়া রোডের মাথায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজপথ মুখরিত করেন।
সমাবেশে যুবদল নেতা শেখ মো. সুমন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আগামীর রাষ্ট্রনায়ক, তরুণ্যের অহংকার তারেক রহমানের দেশে আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি যোগ করবে। তার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আরও শক্তিশালী হবে। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন আশা জাগছে এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকবে।