মো: জাফর আলী:: টঙ্গীর আউচপাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া আজ রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিএনপি অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতি ও জাতির সার্বিক কল্যাণের জন্যও মোনাজাত করা হয়।
বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে সব সময় আপসহীন থেকেছেন। মানুষের পাশে থাকা এবং দেশের সার্বিক উন্নতি ও মুক্তচিন্তার পক্ষে তাঁর ভূমিকা সবসময়ই প্রশংসিত। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।