June 4, 2026, 9:32 am

গাজীপুরের পূবাইলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

Reporter Name
  • আপডেট Sunday, December 14, 2025
  • 166 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে পূবাইলের তালটিয়া হারেজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসমাগমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলন। পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুলের সভাপতিত্বে দোয়া মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয়। তার অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। দ্রুত আরোগ্য লাভ করে তিনি যেন আবার গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিতে পারেন—এ জন্য দোয়া করা হয়।  বক্তারা আরও জানান,  ২৫ ডিসেম্বর তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশে ফিরবেন। সেইদিন অভূতপূর্ব গণজাগরণ ঘটবে বিমানবন্দরে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি,সুলতান উদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র সভাপতি দেলোয়ার হোসেন, যুবদল সাধারণ সম্পাদক আবুল হোসেন লিংকনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতশত নেতা-কর্মীর অংশগ্রহণে এ আয়োজন পূবাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর