July 28, 2026, 5:17 pm

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

Reporter Name
  • আপডেট Thursday, December 11, 2025
  • 199 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক।
এ ঘটনায় ৩২ ঘণ্টা পর সাজিদ উদ্ধার করা গেল। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। আটকে পড়া শিশুটির নাম মো. স্বাধীন। তার বাবার নাম রাকিব।
জানা যায়, পরিবারের বাড়ির পাশে থাকা বহুদিনের অকেজো গভীর নলকূপের মুখ খোলা থাকায় হঠাৎ খেলতে খেলতে সেখানে পড়ে যায় শিশু স্বাধীন। নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বিকেলে ৪৫ ফুট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। এর পরও সন্ধ্যা শিশুটির উদ্ধারকাজ চলে। এমনকি শিশুটিকে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এদিকে বৃহস্পতিবার উদ্ধার কার্যক্রম পরিদর্শনে যান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি ঢাকা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। বলেন, ‘শিশুটিকে না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করে যাবে। প্রয়োজন হলে ১০০ ফুট পর্যন্ত যেতে হবে। এটা করা ছাড়া আর কোনো উপায় নেই।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর