June 4, 2026, 12:40 pm

নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে টঙ্গীতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Thursday, December 11, 2025
  • 145 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক: দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দৈনিক নওরোজ টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. বায়েজীদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যবাণীর বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেন, সুজন গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজীব, রেজাউল কবির রাজিব, সুজন সারোয়ার, বি.এ. রায়হান, আরিফ চৌধুরী, হানিফ হোসেন, আব্দুল খালেক সুমন, শেখ কামরুল ইসলাম সাহা, মাহাবুব জিলানী, মোস্তফাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন—শামসুল হক দুররানী শুধু একজন সম্পাদক নন, মুক্তচিন্তার একজন আলোকবর্তিকা। তাকে মিথ্যা মামলায় জড়ানো গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় ধরনের হুমকি ও কণ্ঠরোধের অপচেষ্টা। তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলাটি প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। দুররানীর মুক্তি না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা জানান, সত্য ও ন্যায়ের পক্ষে থাকা কোনো সাংবাদিক কখনো একা নয়—সাংবাদিক সমাজ তার পাশে ছিল, আছে এবং থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর