July 24, 2026, 12:27 pm

নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না: মনিরুল হক চৌধুরী

Reporter Name
  • আপডেট Wednesday, December 10, 2025
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোন দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটা নির্বাচিত সরকারই দেশটাকে বাঁচাতে পারে। জাতির কপাল ভালো ক্রান্তিলগ্নে ড. ইউনূসের মতো লোক দেশের দায়িত্বভার নিয়েছে। নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে নির্বাচনী রোডম্যাপে নিয়ে যাচ্ছেন।
আজ বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার ভুবনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘদীন ধরে জাতি অস্তিত্ব সংকটে পরে গেছিলো। চব্বিশের আন্দোলনে ছাত্রদের প্রচেষ্টায় আল্লাহ গভীর সংকট থেকে রক্ষা করেছে। ২৪ এ ছাত্ররা আন্দোলন করে জীবন বাজি রেখে স্বৈরাচার সরকাররের পতন ঘটিয়েছে। আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা ফেরদৌস রাজপথে ছাত্রদের সাথে আন্দোলন করেছে।
তিনি বলেন, ড. ইউনূস চেষ্টা করেছে পর্যাপ্ত সংস্কারের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রচেষ্টায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. ইউনূসের ঐতিহাসিক বৈঠকের ফলে দেশ এখন নির্বাচনের পথে। তফসিল ঘোষণা হচ্ছে আজকালের মধ্যেই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌয়ারা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহারীয়ার আক্তার মজুমদার, সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, ভুপনপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য রাবেয়া বাশার, কমলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার শিপন, গুলবারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আজাদ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর