August 21, 2026, 7:49 pm

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

Reporter Name
  • আপডেট Wednesday, December 10, 2025
  • 118 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। বুধবার বঙ্গভবনে দুপুর সোয়া ১২টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর