May 25, 2026, 12:10 pm

পদ্মা সেতুর ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির প্রায় ৩১৬ কোটি টাকা পরিশোধ

Reporter Name
  • আপডেট Monday, June 19, 2023
  • 116 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: স্বপ্নের পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ০২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার দ্বিতীয় চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে হস্তান্তর করা হয়। আজ সোমবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থ বিভাগের কাছে এ চেক হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও সাংবাদিকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর