June 3, 2026, 5:31 am

ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, December 9, 2025
  • 80 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে টাউন হল প্রাঙ্গণের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুদক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্বাগত বক্তব্য দেন দুদকের উপপরিচালক রণজিৎ কুমার কর্মকার। অনুষ্ঠান পরিচালনা করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন ও বাকৃবি শিক্ষার্থী সুমনা আক্তার জান্নাত। প্রধান অতিথি বলেন, “দুর্নীতি দেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা; আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে করতে দেব না।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর