July 28, 2026, 7:13 pm

দুর্নীতিবাজদের প্রকাশ্যে ঘুষখোর বলতে হবে: মোহাম্মদ নায়িরুজ্জামান

Reporter Name
  • আপডেট Tuesday, December 9, 2025
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, দুর্নীতিবাজদের প্রকাশ্যে ঘুষখোর বলতে হবে। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা এবং দুর্নীতিকে ঘৃণা করার মাধ্যমেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতির দুর্নীতি বিরোধী দিবসসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘শুধু একদিন নয়, বরং সবসময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে স্বোচ্ছার ও সচেতন থাকতে হবে। নতুন বাংলাদেশের অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত দেশ গড়ার’।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে দিবসটি পালনে সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা ঘটে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, টিআইবি সনাক, দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এসব কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় বক্তৃতা দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার, দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সনাক সভাপতি আকতারুল আলম, দুপ্রক সভাপতি প্রফেসর ওবায়দুল আনোয়ার, শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান প্রমুখ।
শেষে টিআইবি সনাক ও ইয়েস সদস্যদের অংশগ্রহনে শহরের চৌরঙ্গী মোড়ে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সুধি সমাজের প্রতিনিধিরা অংশ নেন কর্মসূচিতে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর