শেখ কামরুল হাসান সাহা:: “টঙ্গীর রাস্তায় আর রক্ত নয়, এখনই চাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা”—এই স্লোগানকে সামনে রেখে টঙ্গীতে ছিনতাই ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক উন্নয়ন কেন্দ্র, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীরা সড়কের পাশে দাঁড়িয়ে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন-সাংবাদিক উন্নয়ন কেন্দ্র ও যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজিব, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, টঙ্গী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ রুমান শেখ, সাংস্কৃতিক কর্মী আজিজ টিপু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি শাজাহান সিরাজ, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, আবৃত্তি শিল্পী শাহীন কাওসার, ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমন, শাহিন, সুজন গাজীপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, কবি টুটুল বাঙালী, মহিলাদল টঙ্গী পশ্চিম থানা শাখার সভাপতি নীলুফা ইয়াসমিন, মহিলা নেত্রী লাইলী, নুরজাহান বেগম, আমিনুর নেসা, শারমিন আক্তার, মোর্শেদা আক্তার রত্না, ও নুরুল ইসলাম সাজিব প্রমুখ।
বক্তারা বলেন, টঙ্গীর সড়ক এখন অনিরাপদ। প্রতিদিনই বাড়ছে ছিনতাই, দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। এ পরিস্থিতি থেকে উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাগরিকদের সম্মিলিত সচেতনতা এবং প্রশাসনের দৃঢ় পদক্ষেপ জরুরি।” তিনি দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এই শান্তিপূর্ণ মানববন্ধন শুধু প্রতিবাদ নয়—নিরাপদ টঙ্গী গড়ার এক দৃপ্ত অঙ্গীকার। তারা ছিনতাই ও দুর্ঘটনামুক্ত নগরী গঠনে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান।