June 4, 2026, 5:10 pm

মৃত নবজাতককে জানালা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ!

Reporter Name
  • আপডেট Sunday, December 7, 2025
  • 78 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: মৃত সন্তান প্রসব হওয়ায় পর চারতলার জানালা দিয়ে নবজাতক কন্যাকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) ভোরে টঙ্গীর ৫৪নং ওয়ার্ড আউচপাড়া কলেজগেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মৃত নবজাতক কন্যার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মৃত নবজাতকের মা রিভা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার ভোরে মৃত কন্যা সন্তান প্রসব করেন রিভা আক্তার (২৮) নামে এক নারী। পরে ৪র্থ তলার বাসার রান্নাঘরের জানালা দিয়ে মৃত নবজাতকটিকে নিচে ফেলে দেওয়া হয়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মৃত নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে মৃত কন্যা শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশিদ বলেন, এই ঘটনায় মৃত শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর